রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সকাল ১০টা ৩৬ মিনিটে জ্যেষ্ঠ বিচারপতি রায় পড়া শুরু করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর সোমবার শুনানি শেষ হয়। মঙ্গলবার আদালত চূড়ান্ত রায় দেন। গত বছরের ১৯ মে পল্লবীতে সাত বছরের শিশুটি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
গত ১ জুন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া শুরু হয়। পরের দিনই ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর ৭ জুন বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। সেই সাথে সোহেল রানাকে পাঁচ লাখ ও স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নিম্ন আদালতের দেওয়া এই রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্তরা জেল আপিল করেন। উভয়পক্ষের আইনি শুনানি শেষে উচ্চ আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেন।
রিপোর্টার নাম: 























