নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন মধ্যডানপন্থি ন্যাশনাল পার্টি বর্তমানে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দলটি এখন পর্যন্ত ৩০ দশমিক ৮১ শতাংশ ভোট পেয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্যবামপন্থি লেবার পার্টি পেয়েছে ২৯ দশমিক ৯৯ শতাংশ ভোট। দুই দলের মধ্যে ব্যবধান অত্যন্ত সামান্য হওয়ায় চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে, মধ্যপন্থি অপারচুনিটি পার্টি এবারের নির্বাচনে সংসদে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে সক্ষম হবে। দেশটির স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। গ্রিনিচ মান সময় অনুযায়ী, শুক্রবার রাত ৮টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং শনিবার সকাল ৬টায় তা শেষ হয়।
প্রাথমিক এই ফলাফলে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি ও লেবার পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের স্পষ্ট আভাস মিলেছে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
রিপোর্টার নাম: 
























