Hi

১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ী গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে সবার অগোচরে খেলতে গিয়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

নিহতরা হলো স্থানীয় সেরাজুল হকের মেয়ে শিউলী খাতুন (২) এবং একই গ্রামের আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন (২)। ঘটনার সময় বাড়ির পাশেই খেলাধুলা করছিল শিশু দুটি। পরিবারের লোকজন একপর্যায়ে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে পুকুর থেকে উদ্ধার করেন।

উদ্ধারকারী স্বজনরা দ্রুত তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে পুকুরে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাবলি

  • জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন
  • বাংলাদেশে আর বিনিয়োগ করব না: কঠিন সিদ্ধান্ত সালমানের
  • আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • পূর্বাচলে প্লট দুর্নীতি: শওকত আজিজ রাসেল কারাগারে
  • পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
  • বাংলাদেশ সফরে আসছেন বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানি
জনপ্রিয়

মিরপুরে রবি বোলার হান্টের সমাপনী ও ২১ বিজয়ীকে স্বীকৃতি প্রদান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নাটোরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট : ০৯:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬