Hi

০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০২:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১১ জন দেখেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) হাতে পেয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এসব চাহিদাপত্রের ভিত্তিতে আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ডিসেম্বরের আগেই কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছি। ডিসেম্বরের আগেই প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের সহযোগিতা পেলে দ্রুত কর্মী পাঠানো সম্ভব হবে। সামান্য কিছু দিন দেরি হলেও কার্যক্রম শুরুর বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে জানান, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায় এবং এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ডি‌সেম্ব‌রের পূ‌র্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহ‌যো‌গিতা পে‌লে আমরা দ্রুত তাদেরকে বিদেশে পাঠাতে পারব। ডিসেম্বরের আগে আমি চা‌ইছি, এখন য‌দি কোনো কারণে এক‌দিন দুই‌দিন দে‌রি হয় সেটা ভিন্ন ইস্যু। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর সরকারি উদ্যোগ রয়েছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী এই কার্যক্রম বাস্তবায়িত হবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ডিএইচএল কোম্পানির মাধ্যমে ১১২ জন পুরুষ কর্মী নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া ১২ নভেম্বর থেকে শুরু হয়েছে। বর্তমানে মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হিসেবে বিবেচিত। চাহিদা প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে ৪ হাজার ২৯ জন আবেদনকারী থেকে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছিল। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন প্রার্থীকে বাছাই করা হয়েছে। ৬ নভেম্বর থে‌কে ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে সর্বমোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

রাশেদুল হক আরও জানান, প্রাথমিক তালিকায় থাকা এই ৩০০ জন থেকে পেশাগত দক্ষতা ও ব্যবহারিক সক্ষমতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করবে। বোয়েসেল এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করছে না এবং নিয়োগকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। রাশেদুল হক জানান, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।

এই নিয়োগ কার্যক্রমটি সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের যাবতীয় ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানি বহন করবে এবং বোয়েসেল কোনো ধরনের সার্ভিস চার্জ বা ফি গ্রহণ করবে না। কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী চক্রের আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, নিয়োগের কোনো পর্যায়ে অর্থ লেনদেনের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তি‌নি ব‌লেন, নিয়োগের কোনো পর্যায়ে কোনো দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ গ্রহণের চেষ্টা করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক।

পরিশেষে ব্যবস্থাপনা পরিচালক বলেন, একজন সাধারণ শ্রমিক যেন নিজের মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান এবং অর্থের অভাবে যেন কোনো যোগ্য ব্যক্তি বঞ্চিত না হন, সেটিই আমাদের মূল লক্ষ্য। নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

আপডেট : ০২:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬