Hi

১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া আলোচনা সভা ও শোভাযাত্রাসহ দিনব্যাপী বিভিন্ন আয়োজন রেখেছে জেলা বিএনপি।

৭ নভেম্বরের বিপ্লবে দেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়: রিজভী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট : ১১:৩০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬