Hi

০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় তীব্র শীতে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৩ জন দেখেছে

ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও পর্যাপ্ত আশ্রয়ের চরম সংকটে বিপর্যস্ত গাজায় বাস্তুচ্যুত লাখো মানুষের জীবন এখন চরম সংকটাপন্ন। এমন পরিস্থিতির মধ্যে তীব্র শীতে নয় মাস বয়সী কিনান আহমেদ আরকিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি শীত মৌসুমে এটিই ঠান্ডাজনিত কারণে প্রথম মৃত্যুর ঘটনা। এরই মধ্যে তীব্র শীতে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

শুক্রবার গাজার গণমাধ্যম কার্যালয়ের মাধ্যমে দেওয়া বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার শিশুটিকে কুয়েতি হাসপাতাল থেকে নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। চিকিৎসকরা ময়নাতদন্তের পর নিশ্চিত করেছেন যে, অতিরিক্ত শীতের কারণে শরীর স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালের শীত মৌসুমেও ঠান্ডার কবলে পড়ে গাজায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, গত ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভারী বর্ষণে গাজার বিভিন্ন অঞ্চলে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে গাজার প্রায় ১৪ লাখ মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ, কোনো রকমে তাঁবু কিংবা অস্থায়ী ছাউনিতে দিনাতিপাত করছেন।

ইসরাইলের চলমান সামরিক অভিযানে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে বহু ফিলিস্তিনি পরিবার মানবেতর জীবনযাপন করছে। যদিও ২০২৫ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও আশ্রয়কেন্দ্র মেরামত কিংবা ঘরবাড়ি পুনর্নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে ইসরাইলের কঠোর বিধিনিষেধ অব্যাহত রয়েছে। এই বাধা পুনর্গঠন কার্যক্রমকে ধীরগতির করে তুলেছে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে।

সার বিতরণে অনিয়ম করলে ডিলারশিপ বাতিল হবে: প্রতিমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

গাজায় তীব্র শীতে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

আপডেট : ০৬:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬