Hi

০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদেরও নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পর এবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে ডেমোক্রেটিক পার্টি। ৪৩৫ আসনবিশিষ্ট নিম্নকক্ষে সরকার গঠনের জন্য ন্যূনতম ২১৮টি আসনের প্রয়োজন হলেও দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএনসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থীরা ইতোমধ্যে ২২০টি আসনে জয় সুনিশ্চিত করেছেন। অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি এখন পর্যন্ত ১২৬টি আসনে জয় লাভ করতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ২২০ আসনে জয় পেয়েছে। ট্রাম্পের দল রিপাবলিকানরা পেয়েছে ১২৬ আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ২১৮ আসন। কোনো দল যদি এই কক্ষের নিয়ন্ত্রণ নিতে চায়, তাহলে ৪৩৫টি আসনের মধ্যে কমপক্ষে ২১৮টি আসনে জয়ী হতে হবে সেই দলকে।

প্রতিনিধি পরিষদে নিজেদের অবস্থান শক্ত করতে ডেমোক্র্যাটদের মাত্র অতিরিক্ত তিনটি আসন জয়ের প্রয়োজন ছিল। তবে নির্বাচনী ফলাফলে দেখা গেছে, পূর্ব উপকূল থেকে শুরু করে টেক্সাসের রিও গ্রান্ডে ভ্যালি পর্যন্ত পূর্বে রিপাবলিকানদের আধিপত্য থাকা বিশাল অঞ্চলে ডেমোক্র্যাটিকদের শক্ত অবস্থান গড়ে উঠেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার এই যাত্রায় ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের হাত থেকে নতুন করে ২৫টি আসন নিজেদের দখলে নিতে পেরেছে। দেশটির রাজনৈতিক ও নির্বাচন বিশ্লেষকদের অনুমান, চূড়ান্ত গণনায় ডেমোক্রেটিক পার্টির ঝুলিতে কমপক্ষে ২৫৫টি আসন যেতে পারে।

সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের এই নিরঙ্কুশ জয়কে ডোনাল্ড ট্রাম্পের অজনপ্রিয় শাসননীতির বিরুদ্ধে রাজনৈতিক রায় বা গণভোট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের অভিবাসন সম্পর্কিত কঠোর পদক্ষেপ, টানা আট মাস ধরে চলা ইরান যুদ্ধ এবং মিত্র দেশগুলোর ওপর উচ্চ হারে শুল্ক আরোপের মতো সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যায়, যার নেতিবাচক প্রভাব পড়েছে এই নির্বাচনে।

উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে পুরো মার্কিন কংগ্রেস এখন পুরোপুরি ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে এলো। আগামী ৩রা জানুয়ারি ডেমোক্র্যাটরা আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি পরিষদের দায়িত্ব গ্রহণ করবে। ফলে নিজেদের দ্বিতীয় মেয়াদে ট্রাম্পকে এমন এক কংগ্রেসের মুখোমুখি হতে হচ্ছে, যেখানে তার একক বা পূর্ণ নিয়ন্ত্রণ থাকছে না।

তাহসিফ সাউরি মৃত্যু: দীপের তৃতীয় দফার রিমান্ড চাইল পুলিশ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদেরও নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

আপডেট : ০৩:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬