Hi

০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্ট মার্টিনে উদ্ধার ৭৬ জন, আটক ১১ পাচারকারী

বঙ্গোপসাগরে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি বোট থেকে নারী ও শিশুসহ মোট ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত ৩০ সেপ্টেম্বর রাতে সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে সমুদ্রসীমায় নিয়মিত টহল দেওয়ার সময় ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ নামের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এ অভিযান চালায়। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ঘটনার বিবরণে জানা যায়, সমুদ্রে মাছ ধরার কাজে থাকা ‘এফভি ক্রিস্টাল-১’ নামের একটি জাহাজ বিকল অবস্থায় ভাসমান কাঠের বোটটি দেখতে পায়। সেটির আরোহীদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় নৌবাহিনীকে তাৎক্ষণিক খবর দেওয়া হয়। খবর পেয়ে নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন বোটটির ইঞ্জিন অকেজো হয়ে গেছে এবং পানি নিষ্কাশন পাম্প নষ্ট থাকায় ভেতরে পানি ঢুকছে। নৌ-সেনারা দ্রুত পানি সেচে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বড় ধরনের প্রাণহানি থেকে আরোহীদের রক্ষা করেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা এবং খাবারসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার হওয়া ৬৫ জন ভুক্তভোগীর অধিকাংশই মানবপাচারকারী চক্রের হাতে অপহৃত হয়ে টেকনাফের দুর্গম এলাকায় বন্দি ছিলেন। পরবর্তীতে তাদের অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা করা হচ্ছিল।

এই অভিযানে উদ্ধারকৃতদের পাশাপাশি মানবপাচারকারী চক্রের ১১ জন সদস্যকেও আটক করেছে নৌবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তি ও আটক পাচারকারীদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। উদ্ধার হওয়া বোটটিও বর্তমানে নৌবাহিনীর হেফাজতে জব্দ অবস্থায় আছে। এর মধ্যে ১১ জন মানবপাচারকারী চক্রের সদস্যকে আটক করা হয়েছে এবং প্রতারণার শিকার ৬৫ জনকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সেন্ট মার্টিনে উদ্ধার ৭৬ জন, আটক ১১ পাচারকারী

আপডেট : ০৯:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬