Hi

১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সমর্থকদের ভালোবাসার জবাবে গোল রোনালদোর, আল নাসরের বড় জয়

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১০:০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১১ জন দেখেছে

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প থেকে আকস্মিক ফিরে আসার পর নিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াদে আলাওয়াল পার্কে আল দিরিয়াহর বিপক্ষে অনুষ্ঠিত এই লিগ ম্যাচে সমর্থকরা তাকে দারুণভাবে বরণ করে নিয়েছেন। খেলা শুরুর আগে গ্যালারিতে বিশাল ব্যানারে রোনালদোর ৭ নম্বর জার্সি ও তার ‘গ্রেটনেস’ উদযাপনের চিত্র ফুটিয়ে তোলেন ভক্তরা। ম্যাচের ৭ মিনিটে সমস্বরে তার নাম ধরে স্লোগান দেন তারা। পর্তুগালের ক্যাম্প থেকে রোনালদো চলে আসার পর গতকাল রাতে তাঁর প্রথম ম্যাচেই কিংবদন্তিকে ভালোবাসাটুকু বুঝিয়ে দেন সৌদি আরবের ক্লাবটির সমর্থকেরা। সিআরসেভেন ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ’লেখা ব্যানার প্রদর্শন করেন সমর্থকেরা।

সমর্থকদের এমন ভালোবাসার প্রতিদান মাঠে গোল করে দিয়েছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। ম্যাচের ২৩ মিনিটে কিংসলে কোমানের নেওয়া জোরালো শট আল দিরিয়াহর গোলকিপার ওয়ালেদ আলী পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে ফিরতি বলে গোল করেন রোনালদো। এটি তার ক্যারিয়ারের ৯৮০তম গোল। এরপর দলের হয়ে ৩৫ মিনিটে পর্তুগিজ সতীর্থ সামু কস্তা এবং ৭৭ মিনিটে কিংসলে কোমান গোল করলে আল নাসরের ৩-০ গোলের জয় নিশ্চিত হয়। ২৩ মিনিটে বক্সের বাইরে কিংসলে কোমানের শট আল দিরিয়াহ গোলকিপার ওয়ালেদ আলী ঠেকালেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি শটে বল জালে পাঠিয়ে ক্যারিয়ারের ৯৮০তম গোলের দেখা পেয়ে যান ৪১ বছর বয়সী রোনালদো। কিন্তু আল নাসর–সমর্থকদের ভালোবাসা শুধুই রোনালদোর জন্য। তাঁর গোল উদ্‌যাপনের ছবির ক্যাপশনে লেখা হয়, ‘আল নাসরের জয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল। কিন্তু পর্তুগালেরই আরেক খেলোয়াড় ও গোলদাতা সামু কস্তাকে নিয়ে কিছুই লেখা হয়নি।

সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশনস লিগের ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্তের পর কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনেছিলেন রোনালদো। যদিও পরে তিনি ইনস্টাগ্রামে নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেওয়ার কথা জানান। অন্যদিকে কোচ জেসুস জানিয়েছেন, রোনালদো চাইলে জাতীয় দলে ফিরতে পারবেন। মজার ব্যাপার হলো, গত মৌসুমে জেসুসের কোচিংয়েই আল নাসর সৌদি লিগ শিরোপা জিতেছিল।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে আল কাদসিয়াকে ধরে ফেলেছে আল নাসর। উভয় দলেরই সংগ্রহ ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। তবে গোল ব্যবধানে আল কাদসিয়া (+১৩) এগিয়ে থাকায় আল নাসর (+১২) বর্তমানে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, ‘কাজ শেষ, এখন পরেরটির দিকে নজর।’ আল কাদসিয়ার চেয়ে (+১৩) গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আল নাসর (+১২)।

জনপ্রিয়

দিল্লিতে বিক্ষোভের মুখে কড়া নিরাপত্তা ও ইন্টারনেট বন্ধ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সমর্থকদের ভালোবাসার জবাবে গোল রোনালদোর, আল নাসরের বড় জয়

আপডেট : ১০:০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬