আর্জেন্টিনার জার্সিতে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলার জন্য মাঠের প্রস্তুতি শুরু করেছেন মহাতারকা লিওনেল মেসি। আগামী বুধবার বেনিনের বিপক্ষে এই বিদায়ী ম্যাচটি সামনে রেখে ইজেইজায় অবস্থিত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ক্যাম্পে যোগ দিয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক। গত শুক্রবার আর্জেন্টিনায় পৌঁছানোর পর নিজ শহর রোসারিওতে দুই দিন কাটিয়ে বুয়েন্স এইরেসে ফিরেছেন তিনি। এরপরই কোচ লিওনেল স্কালোনির স্কোয়াডে যোগ দেন মেসি। দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত। শেষ মুহূর্তেও দেখা নেই ইলিশের, জেলেরা হতাশ।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক বিরতির আগের দুই ম্যাচে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে খেলেননি ৩৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। তার অনুপস্থিতিতে অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে খেলেছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে ৪-০ ও বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই বিরতির তৃতীয় ও শেষ ম্যাচে মনুমেন্তাল স্টেডিয়ামে মাঠে নামবেন মেসি। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে। চুয়েটে আন্দোলন ও উপাচার্য সংকট: কারণ ও প্রেক্ষাপট। প্রথমটিতে ৪-০ ও দ্বিতীয়টিতে ৭-০ গোলের বড় ব্যবধানে জেতে অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া স্বাগতিক দল।
জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি স্মরনীয় করে রাখতে বিশেষ এক জার্সি তৈরি করা হয়েছে। ম্যাচ শেষে জার্সিটি মেসির ব্যক্তিগত জাদুঘরে সংরক্ষিত থাকবে, যেখানে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা ট্রফি শোভা পাচ্ছে। নতুন নকশার এই জার্সিতে দুটি প্রশস্ত আকাশী-নীল স্ট্রাইপের মাঝে একটি সাদা স্ট্রাইপ থাকবে, যার কেন্দ্রে থাকবে জাতীয় পতাকার সূর্য। সোনালি রঙে ফুটিয়ে তোলা হয়েছে তার নাম ও জার্সি নম্বর।
এএফএ-এর পক্ষ থেকে প্রকাশিত মেসির অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। সোমবার বাংলাদেশ সময় ভোরে দলের কোচিং স্টাফদের তত্ত্বাবধানে আর্জেন্টিনা দল অনুশীলন সম্পন্ন করেছে। বেনিনের বিপক্ষে মূল লড়াইয়ের আগে মঙ্গলবার দলের চূড়ান্ত অনুশীলনের সূচি রয়েছে। ওইদিন মেসি ও কোচ লিওনেল স্কালোনি ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। এক্সপ্লেইনার / ১০৯ বছর পর বদলে যাচ্ছে ব্রিটেনের ইসরায়েলনীতি।
জাতীয় দল থেকে মেসির অবসরের ঘোষণার পর থেকেই আর্জেন্টাইন ফুটবলে নতুন নেতৃত্বের প্রশ্ন উঠেছে। স্কালোনি নিজেও দলের পরবর্তী অধিনায়ক কে হবেন, সে বিষয়ে তার পরিকল্পনা ও ভাবনার কথা জানিয়েছিলেন। এদিকে আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে তরুণদের আধিক্য দেখা যাচ্ছে, যেখানে রোমান ভেগাসহ নতুন প্রতিভাবানদের অংশগ্রহণ বেশ নজর কেড়েছে।
রিপোর্টার নাম: 
























