Hi

০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল নিক্ষেপ

রাজধানীর আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের এলাকায় শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের সংশ্লিষ্ট ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনার সময় মোটরসাইকেল আরোহীরা দুই-তিন মিনিট ওই এলাকায় অবস্থান নেয়। আশপাশ পর্যবেক্ষণ শেষে ককটেল ছুড়ে তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে পালিয়ে যায়। নিক্ষেপ করা ককটেলগুলোর একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে, যা পরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে। এ ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

ডিসি ইবনে মিজান আরও জানান, অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। ঘটনার সময় আশপাশের দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে আজ সকালে ফুটেজগুলো সংগ্রহের মাধ্যমে তদন্তের পরবর্তী কার্যক্রম জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল নিক্ষেপ

আপডেট : ০৭:৫৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬