Hi

০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিকশাচালক সেজেছে আ.লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

রাজধানীতে অটোরিকশার অনিয়ন্ত্রিত ও বেপরোয়া চলাচলের পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তার দাবি, সাবেক এই সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালকের ছদ্মবেশে রাজধানীতে সক্রিয় হয়েছে।

সম্মেলনে জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পাওয়া একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করেন চিফ হুইপ। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে এ ধরনের দলগুলোর নেতাদের কাছ থেকে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য শোনা যাচ্ছে, যা থেকে তাদের বেরিয়ে আসা প্রয়োজন। এছাড়া সরকার গঠনের মাত্র পাঁচ-ছয় মাসের মাথায় বিরোধী দলের লংমার্চ কর্মসূচির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, ‘‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি।

বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে নূরুল ইসলাম মনি বলেন, প্রতিটি সংকটের সময়ে বিএনপি দেশকে টেনে ওপরে তুলেছে এবং বর্তমানে সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য নজির স্থাপন করেছে। দেশে বিদ্যমান বিদ্যুৎ ও গ্যাসের সংকটের জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকারকে দায়ী করে তিনি জানান, বর্তমান সরকার এই সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিগত দুই বছরে হামের টিকা না দেওয়ার কারণে বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রিকশাচালক সেজেছে আ.লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

আপডেট : ০৮:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬