Hi

০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে গিটারিস্ট রাসেল খান

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৫:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১৪ জন দেখেছে

দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে গিটারের সুরে দেশের অসংখ্য সংগীতশিল্পীর গানের সঙ্গী ছিলেন রাসেল খান। মাঝেমধ্যে মঞ্চে নিজের কণ্ঠেও গান গাইতেন তিনি। সংগীতাঙ্গনের প্রিয় এই মানুষটি আর নেই। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। গিটার বাজানোর পাশাপাশি মাঝেমধ্যে নিজেও কণ্ঠে তুলে নিতেন গান। একসঙ্গে কাজের স্মৃতি তুলে ধরে তাঁকে স্মরণ করছেন অনেকে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাসেল খান।

বৃহস্পতিবার সকালে বনানীতে বোনের বাসায় থাকাকালীন বাথরুমে তিনি অসুস্থ হয়ে পড়ে যান। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, স্ট্রোকের কারণেই মূলত তাঁর মৃত্যু হয়েছে। দীর্ঘ সংগীতজীবনে দেশের প্রথম সারির প্রায় সব শিল্পীর সঙ্গেই গিটার বাজিয়েছেন তিনি। তাঁর সর্বশেষ মঞ্চ পরিবেশনা ছিল গত ১৩ অক্টোবর, মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে।

রাসেল খানের আকস্মিক প্রয়াণে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকে সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীরা তাঁর সঙ্গে কাটানো স্মৃতিচারণ করে গভীর শোক প্রকাশ করছেন। আজ বেলা সাড়ে তিনটায় বনানীতে বড় বোনের বাসার পাশের মসজিদে তাঁর জানাজা সম্পন্ন হয়। এরপর মরদেহ তাঁর গ্রামের বাড়ি বিক্রমপুরে নেওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করার কথা রয়েছে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরে চিকিৎসক এসে পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মনি কিশোরের মরদেহ উদ্ধার, কী হয়েছিল সেদিন।

তিন দিন পর উপকূলীয় এলাকায় বৃষ্টির আভাস আবহাওয়া দপ্তরের

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

না ফেরার দেশে গিটারিস্ট রাসেল খান

আপডেট : ০৫:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬