Hi

০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৬ জন দেখেছে

বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে অক্সিজেনের অভাবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন এবং একই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ওই ভবনের সেফটি ট্যাংকের ভেতর সেন্টারিংয়ের কাজ করছিলেন ওই দুই শ্রমিক। কাজ করার একপর্যায়ে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে তারা ট্যাংকের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস: সড়ক নিরাপত্তায় কঠোর আইনি ব্যবস্থার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬