Hi

০১:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার ঘটনার পর সেখানকার ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১২ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা স্থগিত থাকবে।

রোববার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশ থেকে সৌদি আরবগামী এবং সেখান থেকে দেশে ফিরতে অপেক্ষমাণ যাত্রীদের ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে। এ পর্যন্ত মোট ৯টি ফ্লাইট স্থগিত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। সংশ্লিষ্ট এয়ারলাইনস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইটের নতুন সময়সূচি ও পরবর্তী নির্দেশনা জেনে নেওয়ার জন্য যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

শর্তসাপেক্ষে মুক্ত তেলাপোকা জনতা পার্টির তিন শীর্ষ নেতা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

আপডেট : ১২:৩১:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬