Hi

০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দান-খয়রাতের প্রয়োজন নেই, নিজস্ব সম্পদে চলবে রাশিয়া: পুতিন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৩:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৯ জন দেখেছে

রাশিয়ার নতুন নির্বাচিত পার্লামেন্ট ‘দুমায়’ নিজের প্রথম ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির অর্থনৈতিক স্বনির্ভরতা ও জাতীয় নিরাপত্তার অগ্রাধিকারগুলো তুলে ধরেছেন। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষের নবম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আইনপ্রণেতাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানিয়ে দেন, রাশিয়া বিশ্বজুড়ে হাত পেতে কোনো দান-খয়রাত বা ভিক্ষা করবে না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও নতুন ফেডারেল বাজেট নিয়ে আলোচনার সময় পুতিন বলেন, বাইরের কোনো সহায়তা ছাড়াই নিজেদের লক্ষ্য অর্জনের জন্য রাশিয়ার প্রয়োজনীয় সম্পদ রয়েছে। বিদেশি সাহায্য নেওয়ার বিষয়টি অপমানজনক উল্লেখ করে তিনি বলেন, কেউ আমাদের সহায়তা দেবে না, তা আমরা জানি, আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এর প্রয়োজন নেই।

বাজেট প্রণয়নের ক্ষেত্রে ভুল পদক্ষেপ ও ধ্বংসাত্মক জনতুষ্টি এড়িয়ে ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের জন্য আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন পুতিন। তিনি রাশিয়ার আর্থিক ব্যবস্থাকে আত্মবিশ্বাসী ও স্থিতিশীল হিসেবে অভিহিত করলেও সতর্ক করেছেন যে, কোনো ধরনের ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারকে সব ধরনের সামাজিক অঙ্গীকার পূরণ করতে হবে এবং জাতীয় প্রকল্পগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি। একইসঙ্গে দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক বাধাগুলো কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট।

দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও রুশ সেনাদের সহায়তাকে পার্লামেন্টের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন পুতিন। একইসঙ্গে সেনাদের পরিবারগুলোর পাশে থাকার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। এ সময় ইউক্রেন সংঘাতে অংশ নেওয়া ও পরে পার্লামেন্টে নির্বাচিত হওয়া নতুন সদস্য ও সাবেক যোদ্ধাদের স্বাগত জানান তিনি। পুতিন বলেন, যুদ্ধের ময়দানে দেশের প্রতি তাদের অঙ্গীকারের প্রমাণ তারা ইতিমধ্যেই দিয়েছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দিয়ে দেশের বিজয়ের জন্য প্রয়োজনীয় সবকিছু করার জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

দান-খয়রাতের প্রয়োজন নেই, নিজস্ব সম্পদে চলবে রাশিয়া: পুতিন

আপডেট : ০৩:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬