Hi

০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ১০ মামলার পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৩:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৬ জন দেখেছে

ঝালকাঠির রাজাপুরে ১০টি ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি আব্দুল মালেক ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাগড়ি এলাকায় মো. বাবলু মৃধার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মালেক ফরাজী পূর্ব ফুলহার গ্রামের নূর মোহাম্মদ ফরাজীর ছেলে।

পুলিশ জানিয়েছে, মালেক ফরাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা চলমান রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই ব্যক্তিকে গ্রেপ্তারের পর রাজাপুর থানায় নেওয়া হয়।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরেই তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ঝালকাঠিতে ১০ মামলার পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার

আপডেট : ০৩:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬