Hi

০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির বিমানবন্দর ও আরামকো স্থাপনায় হুতিদের চার দফা হামলা

সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চারটি বড় ধরনের সামরিক অভিযানের দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি বাহিনী মোট ১২৪টি বিমান হামলা চালায়। এই বিমান হামলার প্রতিশোধ হিসেবেই পাল্টা ওই চারটি অভিযান পরিচালনা করা হয়েছে বলে তাদের ভাষ্য। এতে বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বিবৃতি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে তিন দফায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আক্রমণ চালানো হয়েছে। একইসঙ্গে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও চতুর্থ অভিযানটি পরিচালিত হয়েছে, যার ফলে সেখানে বিমান চলাচল ব্যাহত হয়েছে। সারি আরও দাবি করেন যে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শুগাদাম গ্যাস স্থাপনায় হামলা চালানোর পর সেখানে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়া আরামকোর তানাজিব তেল শোধনাগারেও একই ধরনের হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার দাবি করেছে হুতিরা।

নিরাপত্তার খাতিরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, কর্মী এবং আকাশপথে ভ্রমণকারীদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে হুতি গোষ্ঠী। তাদের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, মক্কা ও মদিনার বিমানবন্দর এবং আকাশসীমা বাদে সৌদি আরবের অন্য সব বিমানবন্দর বর্তমানে অনিরাপদ। এসব এলাকায় ফ্লাইট পরিচালনা থেকে বিরত থাকার জন্য বিদেশি যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। গোষ্ঠীটি বিবৃতিতে আন্তর্জাতিক কোম্পানি, বিশেষজ্ঞ, কর্মী ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা না করার সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সৌদির বিমানবন্দর ও আরামকো স্থাপনায় হুতিদের চার দফা হামলা

আপডেট : ০৮:৫০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬