Hi

১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধে সুনির্দিষ্ট শর্ত ঘোষণা ইরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চলমান সংঘাত অবসানের লক্ষ্যে তাদের সুনির্দিষ্ট শর্তাবলি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই উদ্যোগের পাশাপাশি পারস্য উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির রূপরেখাও চূড়ান্ত করেছে তেহরান।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে দেশটির অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, সব রণাঙ্গনে চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালীতে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা ফেরাতে ইরান তার সুদৃঢ় নীতি বজায় রেখেছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখন অপরপক্ষের প্রস্তাবগুলোর যথাযথ জবাব দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

মেহের নিউজের বরাতে বাঘেই আরও জানান, ওমানের সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত সফল হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপদ নৌ-চলাচলের রুটগুলো এবং এগুলোর ভৌগোলিক স্থানাঙ্ক নির্ধারণে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে। বিষয়টি আন্তর্জাতিক ফোরামে কীভাবে উপস্থাপন করা হবে, তা নিয়েও পারস্পরিক বোঝাপড়া হয়েছে। খুব দ্রুতই এই সমঝোতা বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

যুদ্ধ বন্ধে সুনির্দিষ্ট শর্ত ঘোষণা ইরানের

আপডেট : ০৯:০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬