Hi

০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসার শর্ত মেনে চলতে মার্কিন দূতাবাসের সতর্কতা

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের ভিসার শর্তাবলি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় দূতাবাস এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ভিসাধারীদের অবশ্যই ভিসায় উল্লেখিত সব নিয়মকানুন কঠোরভাবে পালন করতে হবে এবং অনুমোদিত মেয়াদের মধ্যেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। ভিসার অপব্যবহার বা নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে পুনরায় ভিসা পাওয়া বা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে।

দূতাবাস জানিয়েছে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা সংশ্লিষ্ট ভ্রমণকারীর ব্যক্তিগত দায়িত্ব। নিয়ম লঙ্ঘনের ঘটনায় ভবিষ্যতে ভ্রমণের সুযোগ স্থায়ীভাবে বাতিল বা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সবাইকে সতর্ক করা হয়েছে।

জনপ্রিয়

নেত্রকোণায় মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ভিসার শর্ত মেনে চলতে মার্কিন দূতাবাসের সতর্কতা

আপডেট : ১১:০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬