Hi

০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কঠোর

নির্ধারিত দামে এলপিজি বা অটোগ্যাস পাওয়া না গেলে সে বিষয়ে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, এমন পরিস্থিতি হলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অভিযানই একমাত্র সমাধান করতে পারে, সরকার এমনটা মনে করে না। এটা শুধু ভোক্তা অধিকারকে দিয়ে করলেই শেষ পর্যন্ত সমাধান হয়ে যাবে আমরা তা মনে করি না, বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বর্তমানে যথেষ্ট অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যেও সরকার এলপিজির মূল্য সমন্বয়ের নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের কোথাও কোথাও সমন্বয় করা নির্ধারিত মূল্যে এলপিজি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এই সংকট নিরসনে খোলা বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কমিশন নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে (ডিসি) কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আজান দেওয়া অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত।

তিনি জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইন সভায় সরাসরি এ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। আগে থেকেই অনেক অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হলেও বর্তমানে এই নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে সরকারের নিয়মিত আলোচনার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, জ্বালানি মন্ত্রী সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। ব্যবসায়ীরা বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, ব্যবসায়ীদের এই সহযোগিতার মাধ্যমে এলপিজি নিয়ে বর্তমান সংকট দ্রুত কমে আসবে। নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত।

সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান আরও বলেন, সরকার কেবল অভিযানের ওপর নির্ভরশীল নয়। বরং এলপিজি আমদানি ও বোতলজাতকারী প্রতিষ্ঠানের মালিকরা যাতে ন্যায্যমূল্য পান, সেটিও নিশ্চিত করা হচ্ছে। ব্যবসায়ীরা ন্যায্যমূল্য পেলে সরবরাহ ঘাটতি তৈরি হবে না এবং বাজারে দাম স্থিতিশীল থাকার সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, সরকার যে কাজটি করার চেষ্টা করেছে, সেটি হলো দাম বেড়েছে এই পরিস্থিতিতে যারা ব্যবসার সঙ্গে জড়িত, যারা এলপিজি আমদানি ও বোতলজাত করেন, তারা যেন ন্যায্যমূল্য পান।

তিনি স্পষ্ট করেন, যারা আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি সমন্বিত উদ্যোগ, যা শুধুমাত্র ভোক্তা অধিকারের অভিযানের ওপর ছেড়ে দিলে সমাধান সম্ভব নয়। খাদ্যপণ্যসহ অন্যান্য জরুরি পণ্যের ক্ষেত্রেও আইনগত পদক্ষেপ ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা অব্যাহত রয়েছে। এলপিজি একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য, তাই এর স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি বলেন, এটা তো অত্যন্ত এসেনশিয়াল একটি পণ্য, এটা ছাড়া আসলে চলা যায় না। একইসঙ্গে যারা আইন মানছেন না, তাদের বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়ার কথা আমরা বলছি। পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী।

জনপ্রিয়

সৌদি-আমিরাত সম্পর্কের বরফ গলছে: বাড়ছে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কঠোর

আপডেট : ০১:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬