দৌলতখানে পুকুর থেকে এক যুবকের উদ্ধার, পুলিশের বক্তব্য
ভোলার দৌলতখান উপজেলায় এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে ফয়েজ (২৫) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত শফিজল হকের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়েজ প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে যান এবং উঠতে না পেরে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোলার দৌলতখান উপজেলায় এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে ফয়েজ (২৫) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত শফিজল হকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়েজ প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে যান এবং উঠতে না পেরে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।