সুলামানিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ আরচ্যারিতে অংশ নিতে ইরাকে পৌঁছেছে বাংলাদেশ দল। প্রতিযোগিতার শুরুতে আরচারদের মনোবল চাঙ্গা করতে বাগদাদ থেকে কয়েকশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের মাঝে উপস্থিত হয়েছেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. মাকসুদুল হক।
বাংলাদেশ ও এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল জানান, রাষ্ট্রদূত আরচারদের ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখা, আশাবাদী হওয়া এবং প্রতিটি চ্যালেঞ্জ সাহসিকতার সঙ্গে মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও অবিচল থেকে মাথা উঁচু করে লড়ার জন্য তিনি খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন। রোববার থেকে শুরু হওয়া এই আসরে ভালো ফল করতে পারলে ফেডারেশন আগেই আর্থিক পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। আজ বাংলাদেশ দল সেখানে অনুশীলন সম্পন্ন করেছে। দলকে যেকোনো প্রতিকূল পরিস্থিতির মুখেও অবিচল থাকতে, মাথা উঁচু করে দাঁড়াতে এবং কখনোই আশা না ছাড়ার জন্য অনুপ্রাণিত করেন।’।
রিপোর্টার নাম: 

























