Hi

১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:৪৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২১ জন দেখেছে

দেশের নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় ও ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে আবারও পর্দায় ফিরছেন এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। ইউসুফ আলী খোকনের রচনায় ‘জামাই মানে যন্ত্র-না’ শিরোনামের এই নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সরদার রোকন। নির্মাণ কাজ শেষে এখন নাটকটি প্রচারের অপেক্ষায় রয়েছে।

এর আগেও মোশাররফ করিমের সঙ্গে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন নীলাঞ্জনা নীলা। সেই সব কাজের সফলতার ধারাবাহিকতায় নতুন এই নাটকটি নিয়েও বেশ আশাবাদী তিনি। অভিনেত্রী নীলা বলেন, মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয়ের শুরুতে কিছুটা ভয় কাজ করলেও সময়ের সঙ্গে তা এখন অনেক বেশি উপভোগ্য হয়ে উঠেছে। তার সঙ্গে অভিনয় করা মানেই অভিনয়ে নতুন অনেক কিছু শেখার সুযোগ পাওয়া। তিনি বিশ্বাস করেন, দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে।

পরিচালক সরদার রোকন তার কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, মোশাররফ করিম একজন অসাধারণ গুণী ও মেধাবী অভিনেতা। তার সঙ্গে কাজ করার সময় একজন নির্মাতা হিসেবেও অনেক কিছু শেখা যায়। এছাড়া নীলাঞ্জনা নীলাও এ নাটকে অত্যন্ত চমৎকার অভিনয় করেছেন। কাজের প্রতি নিষ্ঠা ও যত্নের দিকটি তুলে ধরে সরদার রোকন জানান, খুব শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

মোশাররফ করিমও নির্মাণশৈলী নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জানান, পরিচালক সরদার রোকন নাটকটি বেশ যত্ন নিয়ে নির্মাণের চেষ্টা করেছেন। নাটকের গল্পটাও অন্যরকম এবং আগের তুলনায় নীলার অভিনয় আরও পরিপক্ক হয়েছে বলে মনে করেন এই অভিনেতা। উল্লেখ্য, এর আগে সরদার রোকনের পরিচালনায় মোশাররফ করিম ‘ভাঙ্গারির বউ রাজরানি’, ‘রেডিও জয়নাল’ ও ‘ইনজেকশন মতিন’-এর মতো নাটকে অভিনয় করেছেন।

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

আবারও মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

আপডেট : ০৯:৪৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬