Hi

০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাকশন দৃশ্যে অন্তর্বাস পরার চাপে বিরক্ত রাধিকা আপ্তে

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০১:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৬ জন দেখেছে

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি নিজের নতুন সিরিজ ‘আক্কা’র প্রচারণার সময় চলচ্চিত্রশিল্পের কাজের পরিবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অতীতে তাঁকে একটি অ্যাকশন সিনেমায় অন্তর্বাস পরে দৃশ্যে অভিনয় করার জন্য চাপ দেওয়া হয়েছিল। বিষয়টি এখানেই শেষ হয়নি, নির্মাতারা তাঁকে অন্তর্বাস ছাড়া শার্ট পরতে এবং সেই শার্টের বোতাম খোলা রাখারও অদ্ভুত নির্দেশ দিয়েছিলেন। এবার এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। চলচ্চিত্রশিল্পের নানা অসংগতি নিয়ে আগেও সরব হয়েছেন তিনি।

এ ধরনের অযৌক্তিক নির্দেশনার সমালোচনা করে রাধিকা বলেন, তিনি যখন কোনো অ্যাকশন দৃশ্যে অভিনয় করেন, তখন পোশাকের ব্যবহার ও পদার্থবিদ্যার দিকটি বিবেচনা করা জরুরি। সেটে এমন অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়া তাঁর জন্য নতুন কিছু নয়। তিনি বারবার এ ধরনের অসংগতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিনেত্রীদের স্বস্তি ও সম্মতির বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন। আমি তাদের বলেছিলাম, পদার্থবিদ্যার বিষয়টা একটু ভেবে দেখুন।

সাক্ষাৎকারে রাধিকা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন, যা ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের কর্মসংস্থান সংক্রান্ত। অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় অভিনেতা ও অভিনেত্রীদের ব্যক্তিগত সীমানা ও সম্মতি নিশ্চিত করার কাজে নিয়োজিত এই বিশেষজ্ঞদের অনেক সময় পেশাগত ঝুঁকিতে পড়তে হয়। রাধিকা নিজের অভিজ্ঞতায় দেখেছেন, সেটে ভুল বা অনুচিত নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অনেক দক্ষ ইন্টিমেসি কোঅর্ডিনেটরকে চাকরি হারাতে হয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্ষমতা ধরে রেখেছে এক নারী গ্যাংস্টারদের গোষ্ঠী। সম্মতি ছাড়াই চুম্বনের দৃশ্য, সেদিন কেঁদেছিলেন রেখা।

রাধিকার মতে, শুটিংয়ের প্রয়োজনে অভিনেত্রীদের শরীর এবং পোশাক নিয়ে নির্মাতাদের এক শ্রেণির দৃষ্টিভঙ্গি এখনো অস্বাস্থ্যকর। পেশাদার কাজের ক্ষেত্রেও নারীদের সম্মতির চেয়ে নির্দেশ পালনকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, যা তিনি মেনে নিতে পারেননি।

এদিকে আজ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে রাধিকা আপ্তের নতুন সিরিজ ‘আক্কা’। ১৯৮০-এর দশকের দক্ষিণ ভারতের পেরুনুর নামের এক কাল্পনিক শহরকে ঘিরে এর গল্প আবর্তিত হয়েছে। সিরিজটিতে নারীদের শাসিত একটি গ্যাংস্টার পরিবারের আধিপত্য দেখানো হয়েছে, যেখানে ক্ষমতার লড়াইয়ে এক বহিরাগতের আগমন গল্পের মোড় ঘুরিয়ে দেয়। রুদ্র চরিত্রে রাধিকা আপ্তে এবং ভবানী চরিত্রে কীর্তি সুরেশ অভিনয় করেছেন। এই সিরিজটি পারিবারিক উত্তরাধিকার ও প্রতিশোধের এক রক্তক্ষয়ী প্রেক্ষাপট নিয়ে নির্মিত। ১৯৮০-এর দশকের দক্ষিণ ভারতের কাল্পনিক শহর পেরুনুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিরিজটির গল্প। সেই রাজত্বে হঠাৎ হাজির হয় এক বহিরাগত, যার উপস্থিতি ও উচ্চাকাঙ্ক্ষা বদলে দিতে পারে ক্ষমতার সমীকরণ। তাঁদের নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী এক গ্যাংস্টার-জগৎ, যেখানে নিজেদের রাজত্ব ও উত্তরাধিকার রক্ষায় যেকোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত শাসকেরা।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

অ্যাকশন দৃশ্যে অন্তর্বাস পরার চাপে বিরক্ত রাধিকা আপ্তে

আপডেট : ০১:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬