Hi

১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মামলা ও বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন তানজিন তিশা

ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরীর দায়ের করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলা নিয়ে চলমান আলোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টিকে তার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তীব্র ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।

ফেসবুক পোস্টে তিশা প্রশ্ন তুলে লেখেন, বছরের পর বছর ধরে গড়ে তোলা তার সম্মান, ক্যারিয়ার ও অর্জন ধ্বংস করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা করা হয়েছে। এর পেছনে কারা জড়িত তা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি আরও জানান, অডিও রেকর্ডের একটি নির্দিষ্ট অংশ সুবিধামতো কেটে মূল বক্তব্যের অর্থ বদলে সম্পূর্ণ কাল্পনিক গল্প সাজানো হয়েছে এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে তার সম্মানহানি করা হচ্ছে।

নিজের কাছে সব তথ্যের প্রমাণ রয়েছে জানিয়ে এই অভিনেত্রী প্রশ্ন তোলেন, অভিযোগ করলেই কি কোনো কিছু সত্য হয়ে যায়? বিচার কি আদালত নাকি সাংবাদিকতার মাধ্যমে হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি লেখেন, মানুষ কীভাবে এই মিথ্যা প্রচারণা বিশ্বাস করছে এবং একের পর এক ভিত্তিহীন অভিযোগে একজন মানুষের সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে। অভিযোগ করলে সত্য হয়ে যায়। এই দুই বোনের মিলিত হয়ে এত ঘৃণা কেন। নিজের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ থাকার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘অনেক প্রশ্নের উত্তর আমার কাছে আছে, তথ্যপ্রমাণও আছে। একজন মানুষকে ধ্বংস করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া মিথ্যা ও বানোয়াট গল্পগুলো কি শেষ পর্যন্ত প্রচার পাবে।

উল্লেখ্য, ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরীর দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি আবেদন করেছিল। গত রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সেই আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

মামলাটির বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি নিশ্চিত করেছেন যে, আদালত অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তভার হস্তান্তর করেছেন এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসংক্রান্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দিয়েছেন।

দেশবিরোধী চক্রান্ত যুবদল রাজপথে রুখে দেবে: হুইপ দুলু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মামলা ও বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন তানজিন তিশা

আপডেট : ০৯:১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬