Hi

১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ বিমানবাহিনীর প্রাক্তন কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:৪৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৯ জন দেখেছে

রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিকাল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বলেন, বুধবার বিকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির লাশ উদ্ধার করে।

নিহত তাহসিফ উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে সপরিবার থাকতেন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল। গত ২৭ অক্টোবর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশ ছাড়ার ভিডিও ধারণ ও সেটি প্রকাশের সাথে তিনি যুক্ত ছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধারের পর আত্মীয়দের খবর দেওয়া হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

এ বিষয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, নিহতের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। প্রতিবেদন হাতে পাওয়ার পরই তদন্তের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। উত্তরখান থানার পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানা গেছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নিখোঁজ বিমানবাহিনীর প্রাক্তন কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

আপডেট : ১১:৪৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬