Hi

১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীবরদীতে ঝরে পড়া রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে মাঠ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৩:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬১ জন দেখেছে

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঘোরজান গ্রামে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলা, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে এক বিশেষ মাঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী ও সচেতন মহল অংশ নেন।

বৈঠকটিতে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করা, নিয়মানুবর্তিতা বজায় রাখা এবং ঝরে পড়া রোধে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে, মাদকসহ যেকোনো ক্ষতিকর নেশা থেকে নিজেদের দূরে রেখে মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে বেড়ে ওঠার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ডপসের নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপি শিক্ষার্থীদের পড়াশোনা ও শৃঙ্খলা মেনে চলার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

কর্মসূচিটির অংশ হিসেবে বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত ৯৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত রাখা এবং ক্ষতিকর আসক্তি থেকে তাদের সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সফটওয়্যার জটিলতায় আটকে আছে ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শ্রীবরদীতে ঝরে পড়া রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে মাঠ

আপডেট : ০৩:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬