Hi

০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে নিয়ে অডিও ফাঁস: প্রত্যাহার হলেন ওসি রাকিবুল

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ জন দেখেছে

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ফেরা এবং পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ বিষয় নিয়ে একটি আপত্তিকর অডিও ছড়িয়ে পড়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক আদেশে তাঁকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে কেবল ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও, পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে অডিওতে থাকা কণ্ঠটি ওসি রাকিবুলেরই। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

গত বুধবার রাতে ছড়িয়ে পড়া ওই অডিওতে ওসি পরিচয়ে এক ব্যক্তিকে সরকারি প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কড়া সমালোচনা করতে শোনা যায়। অডিওতে তিনি দাবি করেন, ‘জানি যে শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে। কিচ্ছু হবে না আসলে, কিচ্ছু হবে না। আপনারা তো চিন্তা করতে পারছেন, রাস্তার পুলিশ কত দুর্বল। ভয়ানক দুর্বল। চলে আসলি এই পুলিশ কিচ্ছু করতে পারবে না।’

পুলিশে নিয়োগ ও পদায়ন নিয়ে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগও এনেছেন তিনি। অডিওতে তিনি দাবি করেন, মনির নামে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার গাড়িচালক থানার ওসি পদায়ন নিয়ন্ত্রণ করছেন। যারা পদায়ন পাচ্ছে, তারা ওই গাড়িচালককে টাকা দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। অডিওতে এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে লক্ষ্য করে তিনি বলেন, তাঁর লজ্জা থাকা উচিত এবং তিনি যে পদে আছেন, সেখানে এক বছর থাকতে পারলে সহজেই ১০০ কোটি টাকা আয় করা সম্ভব।

বক্তব্যে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সিনিয়র অফিসার সব বিএনপি করতেছে। আমরা তো বিএনপি করতেছি না। এই করার জন্য তো আমরা ডিপার্টমেন্টে আসি নাই।’ এ সময় তিনি সাবেক আইজিপি ও ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের আমলের প্রসঙ্গ টেনে বলেন, ওই সময় টাকা দিয়ে ওসি বদলি হতে হয়নি। ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় কেন ওসিদের টাকা দিতে হবে, সে প্রশ্নও তোলেন তিনি।

নিজেও বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুবিধা পাইয়ে দিয়েছেন বলে অডিওতে দাবি করেন রাকিবুল। তিনি জানান, ভাটারায় এক স্যারকে এক কোটি টাকা পাইয়ে দেওয়ার কাজে তিনি সহায়তা করেছিলেন, যদিও তিনি নিজে সেই টাকা পাওয়ার বিষয়টি জানতেন না। নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অযোগ্যদের বড় জায়গায় পদায়ন দেওয়া হচ্ছে আর যোগ্যরা অবহেলিত থাকছেন। এভাবে চাকরি করা যায় না বলে মন্তব্য করেন তিনি।

জনপ্রিয়

মাথায় একই গান বারবার বাজে কেন? যা বললেন বিশেষজ্ঞ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শেখ হাসিনাকে নিয়ে অডিও ফাঁস: প্রত্যাহার হলেন ওসি রাকিবুল

আপডেট : ০৬:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬