Hi

১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই কাটবে জ্বালানি সংকট, আশাবাদী বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৫:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৫ জন দেখেছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে চলমান জ্বালানি সংকট শিগগিরই পুরোপুরি কেটে যাবে। ২৭ সেপ্টেম্বর রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভবিষ্যতে নতুন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর কোনো বিঘ্ন ঘটবে না।

জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী জানান, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর পাশাপাশি ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনার কারণে জ্বালানি আমদানি ব্যাহত হয়, যার ফলে জনগণকে সাময়িক দুর্ভোগ পোহাতে হয়েছে। এই পরিস্থিতির জন্য সরকার দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতেও অনেক দেশ এমন সংকটের মুখোমুখি হয়েছে।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় সরকার এই পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করেছে। জনগণের কষ্ট লাঘবে বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করা হয়েছে এবং প্রয়োজনে অধিক মূল্যে গ্যাস আমদানি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে এবং আমদানিকৃত জ্বালানি দেশের পৌঁছানোর সময়সূচিও নির্ধারিত হয়েছে। মন্ত্রী বলেন, “সাময়িকভাবে তৈরি হওয়া এ পরিস্থিতি বিশ্বের বিভিন্ন জায়গাতেও দেখা গেছে। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে দ্রুত সংকট সমাধানের পথ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এ কাজে সংশ্লিষ্ট সবাই দলগতভাবে কাজ করেছেন।”।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের মানুষ সরকারের ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন। সেই আস্থার প্রতি সম্মান রেখে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট কাটাতে সব পক্ষ একযোগে কাজ করছে। সরকারের গৃহীত এসব পদক্ষেপের ফলে সামনের দিনগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফেনীতে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শিগগিরই কাটবে জ্বালানি সংকট, আশাবাদী বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী

আপডেট : ০৫:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬