গ্রাহকদের স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি সই করেছে ডাচ্বাংলা ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটি এই তথ্য নিশ্চিত করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং ডাচ্বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির অংশ হিসেবে গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃ অর্থায়ন স্কিমের মাধ্যমে পরিবেশবান্ধব কারখানা ও স্থাপনা নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই স্কিমের আওতায় একজন গ্রাহক ৫ শতাংশ হারে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণসুবিধা নিতে পারবেন। এছাড়া আইসিটি খাত পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক ও সংশ্লিষ্ট খাতের নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এই স্কিম থেকে একজন গ্রাহক ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ পাবেন।
রিপোর্টার নাম: 

























