স্থানীয় উৎপাদকদের স্বার্থ রক্ষা এবং দেশের আমদানি ব্যবস্থায় ভারসাম্য আনার লক্ষ্যে নির্দিষ্ট কিছু খাদ্য ও কৃষিপণ্যের ওপর নতুন শুল্ক হার কার্যকর করতে যাচ্ছে কাতার। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ২০২৬ সালের ৪৫ নম্বর আমিরি ডিক্রির মাধ্যমে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিচার মন্ত্রণালয়ের অফিসিয়াল গেজেটের ১৭তম সংখ্যায় এই ডিক্রি প্রকাশিত হয়। যেহেতু ডেক্রিটি গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে, তাই নির্ধারিত ৬০ দিন মেয়াদ শেষ হওয়ার পর নতুন শুল্কহার কার্যকর হবে।
দেশের সংবিধান, ২০০২ সালের ৪০ নম্বর সংশোধিত কাস্টমস আইন এবং শুল্ক সংক্রান্ত পূর্ববর্তী সকল প্রবিধান পর্যালোচনার পর এই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ডিক্রির নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষগুলোকে তাদের নিজ নিজ দায়িত্বের ভিত্তিতে এই নতুন শুল্ক হার বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। গেজেট প্রকাশের ৬০ দিন পর থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে বলে জানানো হয়েছে। ডেক্রির তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিজ নিজ এখতিয়ারের মধ্যে এই ডেক্রি বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আমদানি শুল্কের নতুন হার
- হিমায়িত মুরগির মাংস: আস্ত মুরগি, বুকের মাংস, উরু ও ডানা আমদানিতে এখন থেকে ১৮ শতাংশ শুল্ক প্রদান করতে হবে।
- নির্দিষ্ট কৃষিপণ্য: ফসলের ভরা মৌসুমে আমদানিকৃত পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
মৌসুমভেদে কৃষিপণ্যের শুল্ক তালিকা
- টমেটো: জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত।
- বেগুন: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, নভেম্বর ও ডিসেম্বর মাসে।
- করলা বা জুকিনি: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।
এই উদ্যোগটি মূলত সমন্বিত কাস্টমস শুল্ক নীতি হালনাগাদের একটি অংশ। এর মূল লক্ষ্য হলো নির্দিষ্ট মৌসুমে দেশীয় কৃষি ও পোল্ট্রি পণ্যের বাজার সুরক্ষার পাশাপাশি স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা। পণ্যের ধরন অনুযায়ী এই সময়ের মেয়াদ ভিন্ন হয়ে থাকে।
রিপোর্টার নাম: 

























