Hi

০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১২:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ জন দেখেছে

রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক অফিস আদেশে তাকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে কেবল ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে, তবে এর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, ওসির দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শনিবার রাতেই সম্পন্ন হয়েছে। থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত ওই স্বাস্থ্যকেন্দ্রে পুলিশের উপস্থিতিতে ভাঙচুরের অভিযোগ ওঠে।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিল কি না, তা যাচাই করা হচ্ছে। এছাড়া পুলিশের কোনো সদস্যের গাফিলতি বা অবহেলা ছিল কি না, সে বিষয়টিও গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে।

জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার

আপডেট : ১২:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬