দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিএ) এক ফাঁকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং বাংলাদেশ ও সিপিএর মধ্যকার সহযোগিতার পরিধি বাড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের সংসদীয় প্রতিষ্ঠান ও সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিপিএ মহাসচিব।
এই সহায়তার অংশ হিসেবে আগামী নভেম্বর মাসে বাংলাদেশে চার দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও অভিজ্ঞ সংসদ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই প্রশিক্ষণে স্টিফেন টুইগ নিজেও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। এছাড়া তিনি সংসদ সদস্যদের ‘সিপিএ পার্লামেন্টারি একাডেমি’র অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরে টুইগ বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য দেশের ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পাওয়ায় তিনি বাংলাদেশকে বিশেষভাবে অভিনন্দন জানান।
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সংসদে নারীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন সিপিএ মহাসচিব। তিনি বাংলাদেশের প্রতিনিধিদলে বিরোধীদলীয় ও নারী সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য ডেপুটি স্পিকারের প্রশংসা করেন এবং সিপিএর বিভিন্ন কার্যক্রমে নারী সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর অনুরোধ জানান।
উল্লেখ্য যে, উক্ত বৈঠকে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মাহবুবুল আলম এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: হাসিনাকে ফেরাতে সরকারের পদক্ষেপ নিয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি। প্রতিবেদনে যোগ করা তথ্য: চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। প্রতিবেদনে যোগ করা তথ্য: আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের। প্রতিবেদনে যোগ করা তথ্য: রাজনৈতিক যোগাযোগে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। প্রতিবেদনে যোগ করা তথ্য: বার্সেলোনা ৭-২ রেসিং: ৭টি চমকপ্রদ তথ্য। প্রতিবেদনে যোগ করা তথ্য: বিল আসতে দেরি, নির্বাহী বিভাগকে সতর্ক করলেন ডেপুটি স্পিকার। প্রতিবেদনে যোগ করা তথ্য: ডেপুটি স্পিকারের লাগানো গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় গ্রেপ্তার ৩।
রিপোর্টার নাম: 
























