কুয়েতের সেনাবাহিনী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছে, তারা ইরান থেকে আসা শত্রুতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব লক্ষ্যবস্তু প্রতিহত করার সময় যে বিকট শব্দ শোনা যাচ্ছে, তা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া এই শত্রুতা খুব বেশি দিন স্থায়ী হবে না। তিনি মঙ্গলবার ইরানের বিরুদ্ধে চালানো মার্কিন সামরিক অভিযানকে অত্যন্ত ব্যাপক হিসেবে উল্লেখ করেন এবং জানান, যেকোনো সময় আরও অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, মঙ্গলবারের মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা আক্রমণ শুরু করে। এতে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র জর্ডান ও বাহরাইনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই সংঘাত যাতে আর না ছড়ায়, তা নিশ্চিত করতে ট্রাম্পের শীর্ষ সহযোগীরা তৎপর রয়েছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নির্বাচন পর্যন্ত এই সংঘাতকে তুলনামূলকভাবে শান্ত রাখার চেষ্টা করছেন, যাতে রিপাবলিকানদের রাজনৈতিক ক্ষতি সীমিত রাখা যায়।
কাতারের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘোষণা
- সবুজে সেজে উঠছে কাতার: সবুজায়ন ও বৃক্ষরোপণে নতুন মাইলফলক অর্জন।
- পাবলিক ড্রাইভিং লাইসেন্স ছাড়া ট্যাক্সি, লিমুজিন ও বাস চালানো কঠোরভাবে নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
- মায়ের স্মরণে কাতারের আল খোরে মহিলাদের জন্য ফ্রি কোরআন হিফজ কেন্দ্র চালু করা হয়েছে।
- কাতারে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
- কাতারে অনুমতি ছাড়া কারো ছবি বা ভিডিও ধারণ করলে জেল ও জরিমানার বিধান কার্যকর রয়েছে।
রিপোর্টার নাম: 






















