জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মামলার রায় ঘোষণার জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিনক্ষণ চূড়ান্ত করেন। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৭ আগস্ট মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর রায় অপেক্ষমাণ রেখেছিলেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সব আসামির সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান। অন্যদিকে, ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাসান ইমাম ও ইসরাত জাহান অনি আসামিদের মামলা থেকে অব্যাহতি প্রদানের আবেদন জানান।
এই মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও এই মামলার আসামি। মামলার অভিযুক্ত সব আসামি বর্তমানে পলাতক রয়েছেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।
রিপোর্টার নাম: 
























