দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে চারদিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার আসামিদের হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে প্রত্যেকের সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেছেন। এর মধ্যে রয়েছে ঘটনার সময় বাসায় উপস্থিত আসামিদের প্ররোচনা বা উস্কানি ছিল কি না, ভুক্তভোগীকে কোনো ধরনের মানসিক চাপ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল কি না, মামলার পলাতক আসামি ওবায়দুর রহমানের অবস্থান নিশ্চিতকরণ ও গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা উদঘাটন করা। মামলার এজাহারে ভুক্তভোগী মরিয়মের বাবার অভিযোগ রয়েছে যে, এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা নিয়মিতভাবে মরিয়মকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। বর্তমানে মামলার মূল রহস্য উদঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রিপোর্টার নাম: 























