Hi

০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ করে দিলেন হাইকোর্ট

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০২:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ জন দেখেছে

আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। আদালত আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছেন।

এর আগে মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। রিটকারী প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আরজি জানিয়েছিলেন। পাশাপাশি, রুলটি বিচারাধীন থাকা অবস্থায় ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছিল আদালতে।

উল্লেখ্য যে, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেতাকর্মীদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ব্যবহার, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ সব প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছিল।

জনপ্রিয়

ডোপ টেস্টে মাদক শনাক্ত: পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ করে দিলেন হাইকোর্ট

আপডেট : ০২:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬