Hi

০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬৪ জেলায় জিপিএ-৫ সংবর্ধনা: ভেন্যুতে ফ্রি ইন্টারনেট দেবে আম্বার আইটি

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানকে সামনে রেখে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ‘শিখো- জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’ আয়োজন করা হচ্ছে। সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়ার কার্যক্রম শিগগিরই শুরু হবে।

এই সংবর্ধনা আয়োজনে সারা দেশের ৬৪ জেলার ভেন্যু হবে ওয়াই-ফাই জোন, যেখানে শিক্ষার্থীরা অনুষ্ঠানের দিন বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে। মূলত অনলাইন কুইজে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে দেশের ৬৪ জেলার সংবর্ধনা ভেন্যুকে ওয়াই-ফাই জোনে রূপান্তর করার কাজে সহযোগিতা করবে আম্বার আইটি লিমিটেড।

এ উপলক্ষে আজ রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে কার্যালয়ে আম্বার আইটি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আম্বার আইটি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মৃণাল কান্তি মণ্ডল এবং মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে আম্বার আইটির সহকারী মহাব্যবস্থাপক মহসিন আলম, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস হিটলার এ হালিম এবং ইভেন্ট বিভাগের সহকারী ব্যবস্থাপক আল মামুন উপস্থিত ছিলেন।

সফলতার সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিবন্ধন করলেই সবার জন্য থাকছে বিশেষ উপহার। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে এবং বিস্তারিত জানতে শিক্ষার্থীদের www.gpa5reception.com ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই আয়োজনের মাধ্যমে সারা দেশের কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির সাথে তাদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

জনপ্রিয়

বংশালে হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

৬৪ জেলায় জিপিএ-৫ সংবর্ধনা: ভেন্যুতে ফ্রি ইন্টারনেট দেবে আম্বার আইটি

আপডেট : ০৮:০৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬