Hi

০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১০০ জন দেখেছে

লিবিয়ায় মানবপাচারকারীদের প্রতারণার শিকার হওয়া ৩০৯ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সম্মিলিত প্রচেষ্টায় এই সফল প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম কর্মকর্তারা তাদের গ্রহণ করেন।

বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানিয়েছেন, দেশে ফেরা প্রতিটি নাগরিককে আইওএমের পক্ষ থেকে ছয় হাজার টাকা নগদ অর্থ ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি, প্রবাসী কল্যাণ ডেস্কের পক্ষ থেকেও তাদের সব ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা যায়, ভুক্তভোগী এসব বাংলাদেশি উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে দালাল চক্রের প্রলোভনে পড়েছিলেন। মানবপাচারকারীরা বিপুল অর্থের বিনিময়ে তাদের লিবিয়া নিয়ে যায়। এর মধ্যে কেউ কেউ সমুদ্রপথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে আটক হয়েছেন, আবার অনেকে লিবিয়ার অভ্যন্তরে অপহরণ ও ভয়াবহ নির্যাতনের কবলে পড়েন।

সরকারের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আইওএম নিবিড়ভাবে কাজ করেছে। অবৈধ পথে বিদেশযাত্রা নিরুৎসাহিত করার পাশাপাশি বিদেশে বিপদে পড়া নাগরিকদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দেশের মোট সরকারি ঋণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন

আপডেট : ০৯:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬