Hi

০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৬ জন দেখেছে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। বিদায়লগ্নে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বিদায় জানান।

বিদায় অনুষ্ঠানের প্রারম্ভে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি উপস্থিত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। বঙ্গভবনে আয়োজিত এই অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গভবন ত্যাগের আগে হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। এরপর নির্ধারিত প্রটোকল অনুযায়ী গাড়িবহর নিয়ে তিনি বঙ্গভবন এলাকা ত্যাগ করেন।

এদিকে, দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোটের প্রার্থী হিসেবে অলি আহমেদের নাম রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন।

জনপ্রিয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

আপডেট : ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬