Hi

০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনভাবে কাজ করবে দুদক, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে শুরু কার্যক্রম

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১২:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৬ জন দেখেছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন থেকে স্বাধীনভাবে কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। বুধবার (১৯ আগস্ট) দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় তাঁর সাথে নতুন দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন চেয়ারম্যান বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনা এবং দেশ থেকে দুর্নীতি দূর করতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।’ এর আগে মঙ্গলবার সকালে নতুন চেয়ারম্যান ও কমিশনাররা আনুষ্ঠানিকভাবে দুদকে যোগ দেন। যোগদানের পরপরই তাঁরা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে দাপ্তরিক দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, গত ৩ মার্চ আগের কমিশনের পদত্যাগের পর প্রায় সাড়ে পাঁচ মাস দুদক নতুন নেতৃত্বহীন ছিল। দীর্ঘ বিরতির পর নতুন এই কমিশন দায়িত্ব গ্রহণ করল। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে এই নতুন কমিশন এখন থেকে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতি কিংবা সাবেক একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রসঙ্গে জানতে চাওয়া হলে চেয়ারম্যান বলেন, ‘আমাদের সামনে এখনও সে ধরনের কোনো ফাইল আসেনি। আমাদের কাছে সেগুলো আসলে আমরা কী করব, তা আপনারা নিজেরাই দেখতে পারবেন। এসব বিষয়ে আগাম কোনো মন্তব্য করতে চাই না। কাজের মধ্য দিয়েই আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই। সব ক্ষেত্রেই আমরা স্বাধীনভাবে কাজ করব।’

জনপ্রিয়

১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে প্রয়াত স্বামীর শেষ বিদায় জানালেন ডা. দীপু মনি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

স্বাধীনভাবে কাজ করবে দুদক, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে শুরু কার্যক্রম

আপডেট : ১২:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬