Hi

১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিনি একই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে তারা গণপরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ নিয়ে তারা কখনোই পক্ষ-বিপক্ষ করেননি। সংস্কার ও বিচারের নিশ্চয়তা থাকলে ডিসেম্বরে নির্বাচন হলেও তাদের আপত্তি নেই। তবে সংস্কার ছাড়া নির্বাচন হওয়াটা বাস্তবসম্মত নয় বলে তিনি মনে করেন। আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে পরিবর্তন তুলে ধরাই তাদের মূল এজেন্ডা। সংস্কার সম্পন্ন হওয়ার পরেই তারা নির্বাচন নিয়ে ভাববেন।

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির গুঞ্জনকে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ ও ‘গুজব’ হিসেবে অভিহিত করেছেন নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করেন যে, নির্বাচন পেছানো বা আসন সমঝোতার মতো বিষয়গুলো কেবলই গালগল্প। তার কাছে নির্বাচনের চেয়ে রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এর আগে শনিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন না এলে জাতীয় নাগরিক পার্টি সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন ঘটায়, কিন্তু গণঅভ্যুত্থান রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। গত এক বছরে বাংলাদেশ সংস্কারের পথে অনেকটা এগিয়েছে, তবে এখন সংস্কার হবে নাকি তা ছাড়াই নির্বাচনের দিকে যাবে—এমন একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি নতুন সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ওপর জোর দেন।

মালয়েশিয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

নাহিদ ইসলামের তিন দিনের এই মালয়েশিয়া সফরের আয়োজন করেছিল এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। সফর শেষে আজ রাতে তার দেশে ফেরার কথা রয়েছে। এরপর আগামী মঙ্গলবার সাতজন সফরসঙ্গী নিয়ে তিনি চীনের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।

আমরা নির্বাচনে অংশগ্রহন ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।” আসন্ন নির্বাচন নিয়ে জুলাই অভ্যুথানের অন্যতম এ নায়ক আরো বলেছেন, “গণঅভ্যুথানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা

সেই কাঠামোগত পরিবর্তন না এলে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করব।’ তিনি বলেন, এই গণ-অভ্যুত্থান বাংলাদেশের আগের যেকোনো গণ-আন্দোলনের চেয়ে ভিন্ন।

ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫ ইমেইল: info@.com Phone: +88 01715 800 701

তিনি আরো বলেছেন, “জুলাই সনদ এর আইনি ভিত্তি মাধ্যমে আমরা নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহন করতে চাই।

আমরা মনে করি এর বাইরে কেনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না সেটা বাস্তবিক হবে।

এবং আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে আমরা কখনোই পক্ষ বিপক্ষ করি নাই।

আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নাই।”

এই গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে।

জনপ্রিয়

বর্ষার মাঝেও পানির সংকট, পাট জাগ দিতে দিশেহারা কুড়িগ্রামের কৃষক

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম

আপডেট : ০৬:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬