জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের আর নেই। নিজের ৩৭তম জন্মদিনের মাত্র চার দিন আগে এই হলিউড তারকা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রীর প্রতিনিধি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। শোকবার্তায় তার প্রতিনিধি আরও বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা প্রিয় হেইডেনের প্রয়াণের সংবাদটি জানাচ্ছি। তিনি তার কাজের মাধ্যমে পর্দায় কোটি দর্শকের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন।
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছেন এই অভিনেত্রী। মাদকের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের কথা তিনি সবসময়ই খোলাখুলি প্রকাশ করেছেন। ২০২০ সালে একটি পুনর্বাসন কেন্দ্রে সময় কাটিয়ে তিনি সুস্থ জীবনে ফিরে এসেছিলেন। তবে ২০২৩ সালে মাত্র ২৮ বছর বয়সে ছোট ভাই জ্যানসেনের হৃদরোগে মৃত্যুর ঘটনা তাকে মানসিকভাবে বড় ধরনের ধাক্কা দেয়।
অভিনয় জীবনে হেইডেন প্যানেটিয়ের ছিলেন অত্যন্ত উজ্জ্বল। জনপ্রিয় টিভি সিরিজ ‘ন্যাশভিল’-এ জুলিয়েট বার্নসের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি দুইবার গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। এছাড়া ‘হিরোস’ সিরিজে তার সাবলীল অভিনয় বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। চলতি বছরের মে মাসে তার লেখা প্রথম গ্রন্থ ‘দিস ইজ মি: এ রেকনিং’ প্রকাশিত হয়েছিল।
রিপোর্টার নাম: 























