Hi

০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই

ঘরের মাঠে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থমাস ডুলি। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকার জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই সর্বোচ্চ আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শনিবার আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াড ঘোষণা করে। সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডে সামনে এলো ঢাকা-রিয়াদ কূটনৈতিক সমন্বয়হীনতা। এবার জাতীয় দলের দরজা খুলে গেছে তার জন্য।

ঘোষিত দলে বড় চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই তরুণ স্ট্রাইকার রোনান সুলিভান ও মোহাম্মদ মাহি খান। এছাড়া দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। ইনজুরি থেকে তাদের ফেরাটা দলের রক্ষণভাগের শক্তি বাড়াবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার নির্দেশ কিমের।

১৮ বছর বয়সী রোনান সুলিভান বর্তমানে যুক্তরাষ্ট্রের কলেজিয়েট ফুটবলে সেন্ট জোসেফস হকসের হয়ে খেলছেন। ‘বট’ আইডি দিয়ে টিকিট কেটে চড়া দামে বিক্রির অভিযোগ, নজরদারিতে ‘সহজ’।

গত এপ্রিল মাসে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারানোর ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ। তার দুর্দান্ত পানেনকা শটটি ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিল। পানেনকা শটে তার লক্ষ্যভেদে ফাইনালে ভারতকে ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। প্রো লিগ গোলের কৃতিত্ব দিল রোনালদোকে, আত্মঘাতী দাবি অপ্টার।

রোনানের মতোই উজ্জ্বল সম্ভাবনা নিয়ে দলে এসেছেন আরেক তরুণ মোহাম্মদ মাহি খান। বর্তমানে ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মোল্টন এফসির হয়ে খেলছেন তিনি। চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে থাকা মাহি সাত ম্যাচে করেছেন নয়টি গোল। এমন পারফরম্যান্সের সুবাদে কোচ থমাস ডুলির নজর কেড়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই স্ট্রাইকার।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এই তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া দলটি মাঠের লড়াইয়ে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা। টুর্নামেন্টের সময় ঘনিয়ে আসায় দলের প্রস্তুতি এবং খেলোয়াড়দের ফিটনেসের দিকে বাড়তি মনোযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। আজ টিভিতে যা যা দেখবেন (২৪ অক্টোবর, ২০২৬)।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই

আপডেট : ০৩:২১:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬