Hi

০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুজুকিকে পেতে পিএসজিকে টপকে দৌড়ে ভিলা, মার্তিনেজকে নিয়ে আশাবাদী জুভেন্তাস

ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজারে গোলরক্ষক পজিশন নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। পার্মার গোলরক্ষক জিওন সুজুকিকে দলে ভেড়ানোর লড়াইয়ে এখন পিএসজিকে পেছনে ফেলে এগিয়ে গেছে অ্যাস্টন ভিলা। এই পরিস্থিতির ওপর ভিত্তি করে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে পাওয়ার নতুন আশা দেখছে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস।

সুজুকিকে দলে পেতে অ্যাস্টন ভিলা পার্মার সঙ্গে প্রায় ৩ কোটি ৫০ লাখ ইউরোর একটি চুক্তির বিষয়ে আলোচনা শুরু করেছে, যার মধ্যে পারফরম্যান্সভিত্তিক বোনাসও অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে সুজুকির সঙ্গে পিএসজির চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল এবং তার মেডিকেল পরীক্ষার প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। তবে শেষ মুহূর্তে সুজুকির এজেন্টরা চুক্তিতে আগে থেকে নির্ধারিত নয় এমন অতিরিক্ত কমিশন দাবি করলে পিএসজি কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়। ফলে চ্যাম্পিয়নস লিগজয়ী ক্লাবটি আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ায় এবং নিজেদের অবস্থানে অটল থাকার ঘোষণা দেয়।

পিএসজির সরে দাঁড়ানোর সুযোগটি দ্রুত কাজে লাগাতে তৎপর হয়েছে অ্যাস্টন ভিলা। তারা সুজুকির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি পার্মার সঙ্গেও আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। ভিলার এই তৎপরতা জুভেন্তাসের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ তুরিনের ক্লাবটি আগে থেকেই এমিলিয়ানো মার্তিনেজকে দলে পেতে আগ্রহী ছিল। তবে উপযুক্ত বিকল্প গোলরক্ষক না পাওয়া পর্যন্ত ভিলা তাদের আর্জেন্টাইন তারকাকে ছাড়তে রাজি ছিল না।

বর্তমানে এমিলিয়ানো মার্তিনেজকে দলে পেতে ভিলার ন্যূনতম চাহিদা প্রায় ১ কোটি ইউরো। এখন সুজুকিকে দলে নিতে পারলে ভিলার জন্য মার্তিনেজকে ছেড়ে দেওয়া সহজ হবে। অর্থাৎ, সুজুকির দলবদল এখন শুধু পিএসজি বা ভিলার জন্যই নয়, বরং মার্তিনেজের জুভেন্তাসে যাওয়ার সম্ভাবনার ক্ষেত্রেও বড় প্রভাবক হিসেবে কাজ করছে। ভিলা যদি সুজুকিকে নিশ্চিত করতে পারে, তবে মার্তিনেজকে নিয়ে জুভেন্তাসের সঙ্গে তাদের আলোচনার গতি বহুগুণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয়

গত ১৭ বছরে চিকিৎসা খাতে লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সুজুকিকে পেতে পিএসজিকে টপকে দৌড়ে ভিলা, মার্তিনেজকে নিয়ে আশাবাদী জুভেন্তাস

আপডেট : ০৪:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬