ক্রাইমিয়ার সেভাস্তোপোল অঞ্চলে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে ইউক্রেনের পক্ষত্যাগী কমান্ডার রবার্ট শাগিভ নিহত হয়েছেন। ৪৯ বছর বয়সী শাগিভ ইউক্রেন ছেড়ে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই বিস্ফোরণের ঘটনায় ৩২ বছর বয়সী মারগারিটা রিউট নামে এক নারীকে গ্রেপ্তার করেছে রুশ নিরাপত্তা বাহিনী। ঘটনার পরপরই তাকে হেফাজতে নেওয়া হয়।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, শাগিভ যখন পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন একটি ময়লা ফেলার বিনের ভেতর আগে থেকে পেতে রাখা বিস্ফোরকটির বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা প্রথমে এটিকে ড্রোন হামলা বলে ধারণা করেছিলেন। রাশিয়াভিত্তিক ই২ডব্লিউ নিউজের তথ্যমতে, রিউটকে সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত করা হয়েছে এবং তিনি হামলার দায় স্বীকার করেছেন। রাশিয়ার দাবি, কিয়েভের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে, যদিও এই দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
রিউটের জন্ম রাশিয়ার ইরোস্লাভ-১ এলাকায় এবং তিনি সোচিতে বসবাস করতেন। প্রায়ই তিনি ক্রাইমিয়া সফর করতেন এবং এসকর্টদের একটি ওয়েবসাইটেও তাকে দেখা গেছে। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে ট্রেনে ইউক্রেনপন্থি মন্তব্য করার দায়ে তাকে আটক করা হয়েছিল। সে সময় রাশিয়ার সেনাবাহিনীর অবমাননার অভিযোগে তাকে জরিমানাও করা হয়।
তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, হত্যাকাণ্ডের পর রিউট রাশিয়া ছাড়ার পরিকল্পনা করেছিলেন। হামলার বিষয়ে অনুশোচনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি ‘না’ বলে উত্তর দিয়েছেন। বর্তমানে তিনি নিরাপত্তা হেফাজতে রয়েছেন। যদি বোমা হামলার অভিযোগ আদালতে প্রমাণিত হয়, তবে মারগারিটা রিউটকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
রিপোর্টে বলা হয়, বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন ৪৯ বছর বয়সী শাগিভ।
নিরাপত্তা রক্ষাকারী বিভাগের সঙ্গে সম্পর্কযুক্ত টেলিগ্রাম চ্যানেলকে উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, শাগিভের কাছে একটি ময়লা ফেলার বিনের ভিতরে বিস্ফোরক ডিভাইস পেতে রাখে রিউট।
রাশিয়ান এসকর্টের পাতা বোমায় প্রাণ হারালেন ইউক্রেনের পক্ষত্যাগী উচ্চ পদস্থ একজন কমান্ডারের।
নিউ ইয়র্ক পোস্টের এক খবরে বলা হয়েছে, ইউক্রেনের কাছ থেকে রাশিয়া অনেক দিন আগেই দখল করে নিয়েছে ক্রাইমিয়া অঞ্চল।
সেখানেই ওই বিস্ফোরক ডিভাইস পেতে রেখেছিলেন ওই যুবতী।
এতে এত বিকট শব্দের সৃষ্টি হয় যে, প্রথমে লোকজন মনে করেন কোনো আবাসিক ভবনে ড্রোন হামলা হয়েছে।
রিউট কখন, কিভাবে ইউক্রেনের গোয়েন্দাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাও পরিষ্কার নয়।
রিপোর্টার নাম: 























