Hi

০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ: মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য হয়ে পড়েছে। শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য বলে গণ্য হবে। এই প্রজ্ঞাপনটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

শূন্য হওয়া এই আসনে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় অনুলিপি প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ: মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

আপডেট : ০১:১৭:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬