যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টা ৩৩ মিনিটে সালাদো গ্রামের দক্ষিণের একটি মাঠে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬৪ অ্যাপাচি মডেলের একটি অ্যাটাক হেলিকপ্টার, যা পার্শ্ববর্তী ফোর্ট হুড সামরিক ঘাঁটির অধীনে পরিচালিত হতো। ফোর্ট হুড মার্কিন সেনাবাহিনীর অন্যতম বৃহৎ একটি সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।
বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর কর্মকর্তারা হেলিকপ্টারটিতে বড় ধরনের আগুন জ্বলতে দেখেন। আগুনটি অত্যন্ত দ্রুতগতিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বলে তিনি উল্লেখ করেন। দুর্ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। বর্তমানে এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
১ম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন জানিয়েছেন, তাদের বর্তমান প্রধান অগ্রাধিকার হলো দুর্ঘটনাস্থলটি নিরাপদ রাখা এবং উদ্ধারকাজে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সামরিক বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।
উল্লেখ্য, এএইচ-৬৪ অ্যাপাচি হলো মার্কিন সেনাবাহিনীর একটি শক্তিশালী দুই ইঞ্জিন ও চার ব্লেডের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার। এটি মূলত আকাশ থেকে দ্রুত আক্রমণ, সশস্ত্র নজরদারি এবং বিভিন্ন ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে তৈরি। হেলিকপ্টারটিতে দুজন সেনাসদস্যের বসার ব্যবস্থা থাকে, যার পেছনের ককপিটে পাইলট এবং সামনের আসনে কো-পাইলট ও গানার দায়িত্ব পালন করেন।
একই সঙ্গে জরুরি উদ্ধার ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রমও চলছে।
সেখানে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
রিপোর্টার নাম: 





















