Hi

০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় নথিপত্র জাল করার অভিযোগে একটি আন্তর্জাতিক সিন্ডিকেটের ৫ সদস্যকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের জালান জেলাওয়াত ও জালান রাজাক ম্যানশন এলাকায় গত মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে পরিচালিত দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর), ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে কুয়ালালামপুরের জালান জেলাওয়াত ও জালান রাজাক ম্যানশন এলাকায় দুটি আলাদা বাসভবনে অভিযান চালানো।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বুধবার এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বয়স ১৯ থেকে ৪১ বছরের মধ্যে এবং এদের মধ্যে দুজনকে এই চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই সিন্ডিকেট বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য জাল পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র তৈরি করে দিত।

অভিযানকালে ইমিগ্রেশন কর্মকর্তারা বিভিন্ন দেশের অসংখ্য জাল পাসপোর্ট ও কভার, ১১টি মোবাইল ফোন, ২১০০ মালয়েশীয় রিঙ্গিত, স্বচ্ছ আঠালো কাগজ, বিভিন্ন রঙের কালি এবং একটি পেরোডুয়া আরুজ গাড়ি জব্দ করেছে। চক্রটি প্রতিটি নথির বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে ১৫০ থেকে ২৫০ রিঙ্গিত হাতিয়ে নিত বলে জানা গেছে। প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী।

আটককৃতদের বর্তমান আইনি অবস্থার তথ্য দিয়ে মহাপরিচালক জানান, তাদের মধ্যে তিনজন নির্মাণ খাতে অস্থায়ী কাজের ভিজিট পাস (PLKS) নিয়ে কাজ করছিলেন, একজনের কাছে ছিল স্টুডেন্ট পাস এবং একজন সম্পূর্ণ অবৈধভাবে দেশটিতে অবস্থান করছিলেন। অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১)(i) ধারায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ।

দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে যেকোনো ধরনের নথি জালিয়াতি বা আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন ইমিগ্রেশন প্রধান। তিনি স্পষ্ট করেছেন যে, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, কুয়ালালামপুরে সম্প্রতি পরিচালিত আরেকটি বড় অভিযানে বাংলাদেশিসহ মোট ৭৭০ জন অভিবাসীকে আটক করা হয়েছে। সামগ্রিকভাবে মালয়েশিয়া সরকার বর্তমানে তাদের কর্মী নিয়োগের নীতিমালা এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে বেশ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা।

এরই মধ্যে দেশটিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা প্রণয়নের বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

জনপ্রিয়

ভোলায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ সম্পদ সংক্রান্ত ঘটনায়

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক

আপডেট : ০১:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬